২০২৪ সালের জুনে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ব্যক্তিগত জীবন সাধারণত ক্যামেরার আড়ালে রাখেন বরুণ, তবে সম্প্রতি তিনি নিজের দেড় বছরের কন্যা লারা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন।
বরুণ জানান, লারা ডিডিএইচ (ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ) নামের বিরল রোগে আক্রান্ত। এই রোগের কারণে মেয়ের কোমরের হাড় ঠিকভাবে বসে থাকে না, ফলে একটি পা লম্বা হয়ে যায় এবং হাঁটাচলায় অসুবিধা হয়।
চিকিৎসার জন্য ছোট শিশুদের স্পাইকা কাস্ট নামক বিশেষ ব্রেস পরতে হয়। লারাকে আড়াই মাস ধরে এটি পড়তে হয়েছে, যা মেয়েকে অজ্ঞান করতে হয়। বরুণের ভাষ্য, এটি একজন বাবার পক্ষে খুবই কষ্টদায়ক মুহূর্ত। তবে স্বস্তির খবর দিয়েছেন তিনি—লারের কোনও অস্ত্রোপচার করা হয়নি।
বরুণ আরও জানিয়েছেন, অন্য বাবা-মায়েদের সচেতন করতে এই বিষয়ে কথা বলেছেন। তাঁর জীবনের এই কঠিন সময়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার বাবা, পরিচালক ডেভিড ধাওয়ান।
উল্লেখ, সম্প্রতি বরুণ ধাওয়ান ‘বর্ডার ২’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নানান প্রশ্ন উঠেছে।