বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ঈদে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯ Time View

দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে ফিরছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। ঈদ উপলক্ষে তিনি তার নতুন গান ‘ভুল’ প্রকাশ করতে যাচ্ছেন। গানটি প্রকাশের ক্ষেত্রে বিশেষ আবেগ কাজ করেছে, কারণ নিজের অডিও ক্যারিয়ারের শুরু সাউন্ডটেকের মাধ্যমে। এবারও ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

আসিফ আকবর গানটি নিয়ে বলেন, “‘ভুল’ শিরোনামের এই গানটি রেকর্ডিংয়ের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর নতুন গানের ফিরলাম। কথা, সুর ও সংগীতায়োজন মিলিয়ে আমার মনের মতো হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।”

গানের গীতিকবি ফয়সাল রাব্বিকীন জানান, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগলো। মনের মতো কথামালা দিয়ে গানটি তৈরি করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে যথেষ্ট খুশী।

গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। মিউজিক ভিডিও পরিচালনা করছেন সৈকত রেজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com