বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

অস্কারের চূড়ান্ত লড়াইয়ে ১০টি সেরা সিনেমা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯ Time View

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৮তম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। রোববার (১৫ মার্চ) জমকালো এই আয়োজনে হাজির থাকবেন হালের সেরা তারকারা। এবারের আসরে সেরা চলচ্চিত্রের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে দশটি সিনেমা।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের মূল লড়াই হতে পারে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এবং সিনার্স সিনেমার মধ্যে। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার-এ অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সিনেমাটি ইতোমধ্যেই ব্রিটিশ একাডেমি এবং পরিচালক সমিতি সহ গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে, সিনার্স-এ অভিনয় করেছেন রায়ান কুগলার। ভ্যাম্পায়ার এবং সামাজিক বৈষম্যের গল্পের কারণে সিনেমাটি বক্স অফিস এবং সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এছাড়া তালিকায় রয়েছে ব্র্যাড পিট অভিনীত এফ ওয়ান দ্য মুভি, যা ফর্মুলা ওয়ান রেসিংকে কেন্দ্র করে নির্মিত এবং প্রায় ৬৩০ মিলিয়ন ডলার আয় করেছে। এছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও-এর হ্যামনেট, ইয়োর্গস লান্থিমোসের বুগোনিয়া, মার্টি সুপ্রিম, পিরিয়ড হরর ফ্রাঙ্কেনস্টাইন, থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, এবং নেটফ্লিক্সের স্বল্প বাজেটের ছবি ট্রেন ড্রিমস মনোনীত হয়েছে।

৯৮তম অস্কারের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com