বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

মাধুবালার বায়োপিকে দেখা যেতে পারে অনিত পাড্ডাকে

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০ Time View

বলিউডে আবারও আলোচনায় উঠে এসেছে কিংবদন্তি অভিনেত্রী মাধুবালার বায়োপিক। শোনা যাচ্ছে, গত বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়া অভিনেত্রী অনিত পাড্ডাকে এই বায়োপিকে মাধুবালার চরিত্রে দেখা যেতে পারে।

এর আগে জানা গিয়েছিল, ছবিটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। তবে মাতৃত্ব ও ব্যস্ততার কারণে তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। এরপর নির্মাতারা মাধুবালার বড় ভক্ত অনিত পাড্ডাকে এই চরিত্রের প্রস্তাব দেন এবং তিনি তা সানন্দে গ্রহণ করেন বলে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ভারতীয় সিনেমার ইতিহাসে মাধুবালা এক অনন্য নাম। ‘মুঘল-ই-আজম’, ‘মহল’ ও ‘চলতি কা নাম গাড়ি’র মতো ক্লাসিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

বলিউডের অন্যতম আইকনিক এই অভিনেত্রীর জীবনকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়া অনিত পাড্ডার ক্যারিয়ারের জন্য বড় একটি মাইলফলক হতে পারে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। তাদের মতে, যদি তিনি মাধুবালার ব্যক্তিত্ব ও অভিনয়শৈলী সফলভাবে ফুটিয়ে তুলতে পারেন, তবে বলিউডে তার অবস্থান আরও শক্ত হবে।

ফিল্মফেয়ারের তথ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং খুব শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com