শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

মনিকা কবিরের মারধরের ঘটনায় গ্রেপ্তারের দাবি

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

রাজধানীর গুলশান এভিনিউতে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা পথচারীকে হাতের ব্যাগ দিয়ে আঘাত করছেন। পরে জানা যায়, ওই নারী রুশ বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির।

মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া এই ঘটনার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে মনিকার গ্রেপ্তারের দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা গেছে, মনিকা ভিডিও ধারণের জন্য রাস্তার মাঝখানে ছিলেন। তখন এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ব্যাগ বা হাতের সংস্পর্শে আসার পর মনিকা ক্ষিপ্ত হয়ে ধাক্কা মারেন এবং নিজের হাতে থাকা ব্যাগ দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন। মারধরের পর ভিডিও ধারণকারীর দিকে তাকিয়ে তিনি হাসিমুখে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

ঘটনার বিষয়ে মনিকা গণমাধ্যমকে জানান, পথচারী তার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন, তাই তিনি রেগে গিয়েছিলেন। তিনি বলেন, ঘটনার সময় তার মা উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি দেখেছিলেন।

এ পর্যন্ত এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com