রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে আসছে ঈদের নাটক ‘লেলিন’

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেম ও সন্ত্রাসের দ্বন্দ্বে নির্মিত নাটক ‘লেলিন’ দর্শকের সামনে আসছে। নাটকটিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা সাফা কবির ও মুশফিক আর. ফারহান।

নাটকের মূল কাহিনি ঘুরছে বরিশালের এক স্থানীয় সন্ত্রাসী গ্রুপের নেতা লেলিনের জীবনকে কেন্দ্র করে। ধনী হয়ে প্রেমিকা আঁখিকে বিয়ে করার স্বপ্নে লেলিন সন্ত্রাসী পথে পা রাখে। বারবার আঁখি তাকে অপরাধ থেকে ফিরিয়ে আনলেও লেলিন থামেনি।

গল্পের মোড় আসে লেলিনের বাবা সামাদ মাঝির হত্যার পর। প্রতিশোধ নিতে লেলিন আরও নৃশংস হয়ে ওঠে, প্রতিপক্ষের ওপর হামলা চালায় এবং পুরো এলাকায় অশান্তি সৃষ্টি হয়। পুলিশ তাকে এক নম্বর অপরাধী হিসেবে চিহ্নিত করে। অন্যদিকে, পরিবারে সিদ্ধান্তে আঁখির বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু গায়ে হলুদের দিন লেলিন তার প্রেমিকাকে নিতে আসে না।

নাটকটি দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তী রচনা করেছেন এবং পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় এটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com