চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এর আওতায় দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রয় হ্রাসের হার ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশে সীমিত করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনে থাকা বিপণন কম্পানি, ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি এই সিদ্ধান্তের লক্ষ্য হলো সংকটকালীন সময়ে জনগণের চাহিদা মেটাতে তেল সরবরাহের ব্যবস্থা সমুন্নত রাখা।