আলিয়া ভাটের আলফা সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই রয়েছে ব্যাপক কৌতূহল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ইয়াশ রাজ ফিল্মসের এই বহুল আলোচিত ছবি আলফা ২০২৬ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাট ও শর্বরী অভিনীত এই অ্যাকশন ঘরানার ছবির একটি রহস্যময় টিজার পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে আলিয়ার ক্ষতবিক্ষত চেহারা দর্শকদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল আরও বাড়িয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে আলিয়ার সঙ্গে শর্বরী, অনিল কাপুর ও ববি দেওলও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। বিশেষভাবে ববি দেওলের চরিত্রের সঙ্গে সমান তালে লড়াই করতে দেখা যাবে আলিয়া ও শর্বরীকে।
আলফা আলিয়ার জন্য ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথম ছবি। এটি ভারতের প্রথম নারী অ্যাকশন ফিল্ম যেখানে এমন অ্যাকশন দৃশ্য থাকছে যা আগে কখনো বড় পর্দায় দেখা যায়নি।