সোশ্যাল মিডিয়ার পরিচিত কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছেন। রাশিয়ান মডেল হিসেবে পরিচিত মনিকা মূলত ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক কনটেন্ট দিয়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়।
ভিডিওতে দেখা যায়, একটি ব্র্যান্ডের প্রচারণামূলক শুটিং চলাকালীন হঠাৎ একজন প্রবীণ ব্যক্তি তার কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিজের ব্যাগ দিয়ে তাকে ধাক্কা মারেন। মনিকা ক্ষুব্ধ হয়ে তাকে ধাক্কা দিয়ে সরান এবং উত্তেজিত হয়ে মারধর শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি তার প্রতি বাজে মন্তব্য করেছিলেন এবং ধাক্কা দেওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। ভিডিওটি মনিকা নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন, যা দ্রুত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মনিকা জানান, পুরো ঘটনা তার মা ক্যামেরাবন্দি করেছিলেন।