ভুয়া মৃত্যুর গুজব ছড়ানোর পর নিজেই সতর্ক করলেন হায়দার হোসেন

Posted by

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবরের কারণে দেশবরেণ্য সংগীতশিল্পী হায়দার হোসেনের ভক্ত ও শ্রোতাদের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। অনেকেই ফোন ও বার্তা পাঠিয়ে তাঁর খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এই মিথ্যা গুজব ছড়িয়ে পড়ার পর রাতে হায়দার হোসেন নিজেই তার ফেসবুক পোস্টে জানান, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন। তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

এক গণমাধ্যমকে তিনি বলেন, সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। একের পর এক ফোন আসছে। কী যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি ও ভালো আছি।

হায়দার হোসেন বাংলাদেশের সংগীতাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ নাম। কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি তিনি গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি” এবং “আমি ফাইসা গেছি”, যা এখনও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *