লাইভ চলাকালীন দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় ইউটিউবার অনুরাগ দোভাল

Posted by

ভারতের শীর্ষস্থানীয় ইউটিউব ভ্লগার ও বিগ বস ১৭-এর প্রতিযোগী অনুরাগ দোভাল দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং সেই সময় ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিং করছিলেন।

দুর্ঘটনার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের সুভারতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে, তবে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি।

লাইভ ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। দুর্ঘটনার ঠিক আগে লাইভে অনুরাগ বলেন, এটি তার “শেষ ভিডিও” হতে পারে। এই মন্তব্য তার ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকের ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে তিনি এমন বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার তদন্ত চলছে এবং এটি ইচ্ছাকৃত ঘটানো হয়েছিল কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, ভারতের দেরাদুনের বাসিন্দা অনুরাগ দোভালের ইউটিউব চ্যানেলে ৭০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি অনলাইনে UK 07 Rider নামেও পরিচিত। মূলত মোটরসাইকেল রাইডিং, ভ্রমণ ও গাড়ি রিভিউ বিষয়ক ভিডিওর জন্য জনপ্রিয়। বিগ বসে অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *