শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ভবিষ্যতে ‘চিকনি চামেলি’-ধরনের গান গাইবেন না শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ Time View

বহুমুখী সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালকে আমরা ‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’ পর্যন্ত অসংখ্য হিট গান গাওয়াতে দেখেছি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না।

বছরের শুরুতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক করবেন না—যার পর শ্রেয়ার এই সিদ্ধান্তও অনুরাগীদের চমকে দিয়েছে। শ্রেয়া স্পষ্ট করেছেন, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’ বা এর মতো সাজেস্টিভ গান তিনি আর গাইবেন না।

শ্রেয়া বলেন, তখন  ‘চিকনি চামেলি’ গাইতে কোনো অসুবিধা বোধ করেননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন গান বাছাইয়ে তিনি আরও সচেতন। জনপ্রিয় হওয়ার পর অনুরোধ আসা গানগুলোর মধ্যে এমন অনেক গান ছিল যা নারীদের অবমাননা করে—সেগুলো তিনি ফিরিয়ে দিয়েছেন। এমনকি এক গীতিকার বন্ধুর দেওয়া একটি গানে ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’—ধরনের লাইন থাকায় সেটিও তিনি প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেছেন, যখন একটি গান জনপ্রিয় হয়, মঞ্চে পরিবেশন করতেই হয়। কিন্তু গানের কথায় আপত্তিকর ইঙ্গিত থাকলে শিশুদের সামনে পরিবেশন করতে অস্বস্তি লাগে। তাই ভবিষ্যতে এই ধরনের গান আর রেকর্ড করব না।

তবে মঞ্চে ‘চিকনি চামেলি’ গানটি গাওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, গানটি আমার ভালো লেগেছিল, তবে এই ধরনের গান আমি ভবিষ্যতে আর রেকর্ড করব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com