শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ইকরার মৃত্যু ঘিরে বিতর্ক: ফেসবুকে চ্যাট প্রকাশ করে মুখ খুললেন তিথি

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ Time View

অভিনয়শিল্পী যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার অপমৃত্যুকে ঘিরে চলমান আলোচনার মধ্যে মুখ খুলেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার (৪ মার্চ) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ইকরার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করেন।

ইকরার মৃত্যুর পর থেকেই বিনোদন অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। ইকরার পরিবারের অভিযোগ, যাহের আলভী ও তাঁর সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্প্রতি একটি নাটকের শুটিংয়ের কাজে যাহের আলভী ও তিথি নেপালে যান। গত ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। এ সময় গুঞ্জন ছড়ায়, তাঁর জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করেই নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আলভী। এর একদিন পর, ২৮ ফেব্রুয়ারি ইকরা মারা যান। এরপর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।

ফেসবুক পোস্টে তিথি বলেন, শুরুতে তিনি এসব ব্যক্তিগত চ্যাট প্রকাশ করতে চাননি। প্রয়োজনে প্রশাসনের কাছে তা উপস্থাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু ধারাবাহিকভাবে হয়রানির শিকার হওয়ায় শেষ পর্যন্ত তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন।

তিথির দাবি, আলভীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, সেগুলো ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। ইকরার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগও ছিল বলে জানান তিনি।

পোস্টে তিথি উল্লেখ করেন, ইকরা ব্যক্তিগত জীবনের নানা হতাশা, পারিবারিক অশান্তি ও মানসিক চাপের বিষয় তাঁর সঙ্গে শেয়ার করতেন। তিনি বলেন, ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছা তাঁর ছিল না। বরং ইকরাকে কাজে মনোযোগী হতে এবং নিজের অবস্থান শক্ত করার জন্য উৎসাহ দিতেন তিনি।

তিথির ভাষ্য অনুযায়ী, তিনি কখনোই ইকরাকে আলভীর সঙ্গে বিচ্ছেদের পরামর্শ দেননি। বরং একাধিকবার ইকরাকে বলেছেন, তিনি আলভীর ‘রানি’ এবং তাঁরই পাশে থাকা উচিত।

এছাড়া ইকরাকে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগও সরাসরি অস্বীকার করেন তিথি। তাঁর বক্তব্য, ইকরা মাঝে মাঝে বিদেশে চলে যাওয়ার কথা বললেও তিনি সবসময় তাঁকে সম্পর্ক টিকিয়ে রাখার কথাই বলেছেন।

পোস্টে ইকরার পারিবারিক প্রসঙ্গও তুলে ধরেন তিথি। তাঁর দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা বিভিন্ন সময় তাঁকে জানিয়েছিলেন।

দীর্ঘ পোস্টের শেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিথি। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com