বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

চলতে থাকা সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্তঃ নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮ Time View

বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বলিউড তারকা নোরা ফাতেহি।

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি বলেন, বর্তমান সময়ে ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলি তাকে মানসিকভাবে দুঃখ দিচ্ছে। তিনি  বলেন, বিশ্বমঞ্চে হয়তো এই সময়ে বড় কোনো পরিবর্তনের মধ্য অতিবাহিত হচ্ছে, যার প্রভাব মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিকভাবে পড়তে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে চলমান যুদ্ধকবলিত পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে এ নিয়ে সাধারণ মানুষের মনে আরও ভয় সৃষ্টি করছে। তিনি প্রার্থনা করে বলেন, এই চলমান সংঘাতে আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়, এই কামনাই করি। চলমান পরিস্থিতিটি একটি কঠিন সময়, এই সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা এবং মানসিক শক্তি জোগানোই অধিক গুরুত্বপূর্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com