ভারতের দক্ষিণী সুপারস্টার বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের ২৬ বছরের দীর্ঘ দাম্পত্য সংসারে ফাটল ধরার খবরকে ঘিরে তৈরি হয়েছে না আলোচনা ও সমালোচনা।
১৯৯৯ সালে থালাপতি বিয়ে করেছিলেন শ্রীলংকার এক ধনী পরিবারের কন্যা সঙ্গীতা সোরনালিগমকে। জানা যায়, তার স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছে।
বিভিন্ন মাধ্যমে জানা যায়, সঙ্গীতার অভিযোগ অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন থালাপতি। এই কারণেই ডিভোর্স পথে পা বাড়িয়েছ থালাপতির স্ত্রী।
সঙ্গীতা বর্তমানে লন্ডনে তার বাবার বাড়িতে আছেন তার সন্তানদের সঙ্গে নিয়ে। এদিকে বিজয় অভিনয়ের পাশাপাশি বর্তমানে তার নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাঝাগাম’ নিয়ে সক্রিয় থাকে। তাদের এক সঙ্গে অনেক দিন জনসমাগমে দেখা যায় না। তাদের বিচ্ছেদকে কেন্দ্র করে তার ভক্তদের মাঝে যেমন তোলপাড় শুরু হয়েছে তেমন রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে বিতর্ক। তামিলনাড়ুতে আসন্ন নির্বাচন থাকায় এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
জানা যায়, বিচ্ছেদ সম্পর্কিত মামলাটি ইতিমধ্যেই আদালতে উঠেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে।