শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সশস্ত্র হামলায় পাকিস্তানে একই পরিবারের ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার বুলেদা তেহসিলের মিনাজ এলাকায় সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারীসহ শিশু ও রয়েছে।

সংবাদ মাধ্যম সামা টিভির সুত্রে জানা যায়, পাকিস্তানে হওয়া সশস্ত্র হামলার এ ঘটনা সম্পর্কে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা একটি বাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এতে মর্টার শেল নিক্ষেপ করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুতার সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে। নিহত ব্যাক্তিদের নাম, মুসলিম, মোল্লা ইউসুফ, ফাজিলা, গুল নাজ, চাঙ্গেইজ ও জাহরা। আরও আহত হয়েছেন, আবদুল গফ্ফার এবং তার দুই মেয়ে সারা ও আয়েশা। পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহ এবং আহতদের একটি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিচারের দাবিতে সবাই এক হয়ে জড় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com