শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নতুন সিনেমার গানে জনপ্রিয় ওয়ারফেজ ব্যান্ডের বাবনা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

রাজীব সালেহীনের পরিচালিত রবি ইন ঢাকা নামে একটি সিনেমার আবহ সংগীতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বাবনা করিম। ওয়ারফেজ ব্যান্ডের এই অন্যতম সদস্য গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করবেন।

রাজীব সালেহীন জানান, গানটির রেকর্ডিং এখনো শেষ হয়নি, তবে শিগগিরই কাজটি শেষ করা হবে। রবি ইন ঢাকা সিনেমার দৃশ্যধারণ শেষ। এখন সম্পাদনার কাজ চলছে। গানটির আবহ সংগীতে যুক্ত হয়েছেন বাবনা করিম।

তিনি আরও বলেন, তিনি ছোটবেলা থেকেই ওয়ারফেজ ব্যান্ডের বড় ভক্ত ছিলেন, তাই বাবনা করিমের সঙ্গে এই সিনেমায় কাজ করা তার জন্য আনন্দের বিষয়।

নাজমুল শেখের গল্প ও চিত্রনাট্যে নির্মিত রবি ইন ঢাকা সিনেমাটির মাধ্যমে প্রথম বারের মত বড় পর্দায় আসছে অভিনেত্রী রিচি সোলায়মান। তাছাড়াও ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, আজাদ আবুল কালামসহ আরও অনেকেই থাকবে সিনেমাটিতে।

সিনেমার গল্প নিয়ে রাজীব বলেন, এটি মূলত শহরের মানুষের জীবনযাত্রা, পারস্পরিক সম্পর্ক, একে অপরের প্রতি বন্ধন এবং নিজেকে নতুন করে চেনার মতো একটি মানবিক গল্প। রবি ইন ঢাকা সিনেমাটি দুই ঈদের মাঝামাঝি কোনো একটি সুবিধাজনক সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com