তুরস্কে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) গুরুত্বপূর্ণ সভার আয়োজন করবে ফিজি ও টুভালু। আয়োজনের লক্ষে প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম (পিআইএফ) একটি বড় সমঝোতায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
২৫ শে নভেম্বরের এক সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ে, (কপ-৩১) ইভেন্টের মূল আয়োজক হিসেবে কাজ করবে তুরস্ক। আর অস্ট্রেলিয়া পুরো সম্মেলনের আলোচনার মূল নেতৃত্ব দেবে। এবং উচ্চপর্যায়ের সিদ্ধান্তমূলক সভাগুলো আয়োজন করবে ফিজি ও টুভালু।
এতে, দীর্ঘদিনের চলা তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যেকার (কপ-৩১) আয়োজনের প্রতিদ্বন্দ্বিতা সমাপ্তি হবে।
পিআইএফ-এর চেয়ারম্যান ও সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী জেরেমিয়া মানেলে বলেন ২০২৬ সালের অক্টোবরে ফিজিতে প্রাক-কপ সভা অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, এই আয়োজনের ফলে বিশ্ববাসী সরাসরি দেখার সুযোগ পাবে কিভাবে জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর জনজীবনকে ক্ষতিগ্রস্ত করছে।