শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়াকে চরম হুঁশিয়ারি কিমের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ভাবে নির্মূল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনার কোন সম্ভাবনা নেই। বরং দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে বর্ণিত করেছেন, কিম জং উন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে জানানো হয় দেশটির নিরাপত্তার স্বার্থে এমন হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন।

প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এখন পানির নিচ থেকে নিক্ষেপযোগ্য মহাদেশান্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) উন্নয়ন করবেন কিম। পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও বাড়ানোর পরিকল্পনা করছে তিনি।

আগামী পাঁচ বছরে সামরিক ও নীতিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কিম। সিউলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে কোন বাধা নেই। তবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে উত্তর-দক্ষিণ কোরীয় সম্পর্ক শত্রুতামূলক হিসেবে সংজ্ঞায়িত করা অত্যন্ত দুঃখজনক বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com