কিউবার জলসীমায় মার্কিন স্পিডবোট অনুমতি ছাড়া প্রবেশকে কেন্দ্র করে গুলি ছুড়েছে কিউবার কোস্টাগার্ড। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন ৬ জন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন স্পিডবোটে এই গুলি ছোড়ার ঘটনা ঘটে। এক বিবৃতির মাধ্যমে কিউবার কোস্টগার্ড বাহিনী নিজেই ঘটনার কথা জানিয়েছে। তারা জানান, আনুমতি ছাড়া প্রবেশকারী স্পিডবোটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত। তবে সে বিবৃতিতে অনুপ্রবেশকারী স্পিডবোটে আহত এবং নিহতের নাম-পরিচয় এবং কোন দেশের নাগরিক এসব তথ্য প্রকাশ করা হয়নি এবং কেন এই স্পিডবোটটি অনুমতি ছাড়া কিউবার জলসীমায় প্রবেশ করে তাও জানায়নি ।
কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক পৃথক বিবৃতিতে মার্কিন স্পিডবোট প্রসঙ্গে বলা হয়, তাদের নিজ জলসীমায় স্পিডবোটটি নজরে আসার পর কোস্টগার্ড বাহিনী সেটিকে থামার নির্দেশনা দেওয়ার পরও তারা না থেমে উল্টো কোস্টগার্ড বাহিনীর উদ্দেশ্যে গুলি ছুড়া শুরু করে। এই গুলি ছুড়ার প্রতিত্যুরে কোস্টগার্ড বাহিনীও স্পিডবোডকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে আরও উল্লেখ করে বলা হয়, নিহত এবং আহত সবাইকেই হাসপাতালে নেওয়া হয় এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।