রাষ্ট্রীয় সফরে গিয়ে ইসরাইলের সংসদে নেসেটে ভাষণ দিয়ে সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভারত ও ইসরায়েলি সম্পর্ক শক্তিশালী করার লক্ষে ভাষণ দেওয়ার পর ইসরায়েলি সংসদের স্পিকার আমির ওহানা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এই সম্মান তুলে দেন।
সারা বিশ্বের প্রথম নেতা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ইসরায়েলি পার্লামেন্টের এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এর আগে, তিনি ২০১৮ সালে ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন পদক লাভ করেন।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশ থেকেই সর্বোচ্চ সম্মান পেয়েছেন।