শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর তিনি স্মারকে স্বাক্ষর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর সংগীতশিল্পী ফেরদৌস আরা ও সুরসপ্তকের পরিবেশনায় পরিবেশিত হয় ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য নিয়াজ আহমেদ খান সহ বিশিষ্ট কবি ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় অংশ নিয়েছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান, যার মধ্যে বাংলা একাডেমিতে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি স্টল রয়েছে। মোট ইউনিট সংখ্যা ১,০১৮টি, যা গত বছরের ১,০৮৪টি ইউনিটের তুলনায় সামান্য কম।

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ সংলগ্ন গাছতলায় স্থাপিত হয়েছে লিটল ম্যাগাজিন চত্বর, যেখানে ৮৭টি লিটল ম্যাগাজিন অংশ নিচ্ছে। শিশুচত্বরে রয়েছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট, যা শিশু পাঠকদের জন্য বিশেষভাবে সাজানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com