গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ বৈঠকে বিল গেটস স্বীকার করেন, তার দুই জন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।
সংবাদসংস্থা রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, বিল গেটস দুঃখ প্রকাশ করে বলেন, এপস্টিন একজন দণ্ডিত অপরাধী হওয়ার পরও তার সঙ্গে যোাযোগ রাখা মস্ত বড় ভুল ছিল ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া তার অনেক বড় ভুল ছিল। তিনি বলেন, তার ভুলের কারণে এই বিষয়ের মধ্যে যারা অজান্তেই জড়িয়া পড়েছেন তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন।
এপস্টিন ফাইল সংক্রান্ত বিষয়ে বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের কিছু ছবি পাওয়া যায়। যেখানে তাকে কিছু নারীদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। তবে সে নারীদের ছবিতে ঝাপসা করা হয়েছিল।
বিল গেটস ২ জন রুশ নারীর সঙ্গে সম্পর্কে থাকার কথা স্বিকার করলেও কোন অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন। কর্মীদের লক্ষ্যে তিনি বলেন, আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি। তিনি আরও বলেন, ওই সব ছবি বৈঠকের পর এপস্টিনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল। আমি পরিষ্কার করে বলছি, আমি কখনও ভুক্তভোগী বা তার (এপস্টিন) চারপাশের নারীদের সঙ্গে কোনও সময় কাটাইনি।