বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

মেয়ে রাহাই এখন আলিয়ার প্রকৃত অনুপ্রেরণা

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

লন্ডনের বাফটা ২০২৬ অ্যাওয়ার্ডসের মঞ্চের জমকালো অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গেছে সিলভার রঙের একটি গুচি কাস্টম গাউনে। সেখানে আলিয়া তার নিজের মাতৃত্ব আর গ্ল্যামারাল গল্পে মুগ্ধ হয়েছে উপস্থিত থাকা সকলেই। রুপালি গাউনে রেড কার্পেটে হাজির হয়ে জানান, তিনি তার তিন বছর বয়সী মেয়ে রাহাকে জীবনের আসল অনুপ্রেরণা মনে করেন।

বলিউড অভিনেত্রী আরও বলেন, ভোগ ম্যাগাজিনের এই বিশেষ রাতের জন্য নিজেকে হলিউড আইকন মেরিলিন মনরোর স্টাইলে সাজাতে চেয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে আলিয়া বলেন, অভিনয়কে তিনি পাগলের মতো ভালোবাসেন ঠিকই, কিন্তু এখন তার জীবনের আসল জাদুর উৎস হলো তার মেয়ে। আলিয়া তার পর্দার বাহিরের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। অভিনেত্রী আরও বলেন, আমার মেয়ে আমার গানে নাচ করে। তাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখাটাই আমার কাছে জীবনের সেরা মুহূর্ত।

এই অনুষ্ঠানটিতে আলিয়া সিলিয়ান মারফি, মনিকা বেলুচ্চি এবং রিজ আহমেদের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে বক্তা হিসেবে মঞ্চে যোগ দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com