বাংলাদেশের জনপ্রিয় মডেল ও ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর গত বছর শুটিং থেকে ছুটি নিয়েছিলেন। চলতি মাসের (১৯ ফেব্রুয়ারি) ৭ মাসের ছুটি শেষে পরিবার সহ দেশে ফিরেছেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে এ অভিনেতা তার স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান। সেখানেই নভেম্বরে প্রথম কন্যাসন্তানের বাবা হন তিনি। বাবা হওয়ার সুখবরটি নিজেই সামাজিক মাধ্যমে জানান। তাঁদের কন্যাসন্তানের নাম রুশদা মাইমানাহ।
জানা যায়, দুই দিনের বিরতি দিয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুটিং শুরু করেছেন। ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। যদিও তাঁর অভিনীত নাটকটির নাম এখনো ঠিক করা হয়নি। নাটকটি লিখেছেন অনামিকা মণ্ডল। এটি পরিচালনা করছেন নাজমুল রনি।
নিলয়ের নাটকের আলাদা একটা দর্শক মহল রয়েছে। গল্পটির মধ্যে সামাজিক বার্তা ও কমেডি মিশ্রিত রাখা হয়েছে। দর্শক ঈদে যে ধরনের গল্প পছন্দ করেন। তেমনই গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটকটি। এটি কমেডি নাটক এবং দর্শক পছন্দ করবেন বলে জানিয়েছেন, পরিচালক নাজমুল রনি।
এ নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে থাকছেন নীলাঞ্জনা নীলা। যদিও তাঁদের খুব একটা জুটি হিসেবে দেখা যায় না।
নাজমুল আরও জানান, এই নাটকের শুটিং শেষেই তাঁর আরও দুটি নাটকে টানা শুটিংয়ে অংশ নেবেন নিলয় আলমগীর। বাকি আরও দুটি নাটকে থাকছে জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। টানা ঈদ পর্যন্ত শুটিং করবেন এই অভিনেতা।
দেশের বাইরে থাকলেও নিলয়ের অভিনীত মায়াবনের হরিণ, অন্য মানুষ, বাঁচবো না, পিতাপুত্রের বয়স, ঘরের নেত্রীসহ বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে।