বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সিয়ামের ‘জংলির’ লুকে এবার যশকেও দেখা যাচ্ছে

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

২০২৫ সালে ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার লুকের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ এ। এ নিয়ে দর্শক মহলে চলছে ব্যাপক আলোচনা।

যশের ‘টক্সিক’ সিনেমার দুটি টিজার প্রকাশে আসার পর থেকেই শুরু হয়েছে যশের লুক নিয়ে ব্যাপক আলোচনা। সিয়ামের ‘জংলি’ সিনেমার লুকের সঙ্গে পুরোটাই মিলে যাচ্ছে যশের ‘টক্সিকের সঙ্গে। দর্শকরা মিল খুঁজে পেলো তার অভিনীত সিনেমার টিজারে মুক্তি পাওয়া ‘রায়া’ ও ‘টিকিট’ দুই লুক এবং দর্শকদের মনে করিয়ে দিল সিয়ামের ‘জংলি’ ও ‘জনি’ চরিত্রের কথা ।

আসতে যাওয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-সিনেমাটির অফিশিয়াল পেজ থেকে যশের দ্বৈত চরিত্রের বিষয়টি নিশ্চিত করা হয়। এই সিনেমায় সে নিজেকে পুরো পরিবর্তন করে ফেলেছ। টিজারে তাকে দেখা যায়, রায়া চরিত্রে তার লম্বা চুল ও ঘন দাড়িতে। যেখানে কুয়াশার মাঝে সিগারেট হাতে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। আবার দ্বিতীয় চরিত্র টিকিট দিয়েও চমকে দিয়েছেন যশ। ছোট চুল ও একদম ক্লিন শেভড লুকে যশকে চেনাই দায়। সোমবার তার এই পরিবর্তনের একটি ভিডিও ভাইরাল হলে তৈরি হয় বেশ আলোচনা।

দর্শকদের চোখে যশের এই দুই লুক পড়ার পর থেকেই মূলত তারা সিয়ামের গতবছর মুক্তি পাওয়া সিনেমা জংলি ও সঙ্গে মিল খুঁজতে শুরু করে। সিয়ামও ঠিক একইভাবে উসকো-খুসকো চুল আর ঘন দাড়ির একটি কর্কশ লুকে দেখা দিয়েছিলেন যেখানে তার কাঁধে ছিল একটি কাক। পরবর্তীতে তিনি ‘জনি’ নামক এক মার্জিত লুকে হাজির হন, যেখানে দাড়িহীন মুখে মাথায় জেল দিয়ে মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায় তাকে।

দর্শকরা এটাকে অনেকে অনুকরণ হিসেবে ভাবলেও কোনো পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট হয়নি। যশের এই দুইটি লুকই দর্শকদের কৌতূহলী করেছে। এই কৌতূহলের অবসান ঘটবে আগামী ১৯ মার্চ যখন পুরো বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com