ঈদ মানেই আনন্দ আর আনন্দের আরেক নাম ইত্যাদি। যুগের পর যুগ ধরে এই অনুষ্ঠানটি দর্শকের মনে এক ভালবাসার যায়গা তৈরি করে নিয়েছে। বিশেষ করে ঈদের ইত্যাদিতে থাকে ব্যাপক আয়োজন। এবার ঈদুল ফিতরেও থাকছে বিশেষ আয়োজন। এবার ইদের ইত্যাদিতে দর্শকপর্বে অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এবং দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে সরাসরি অভিনয়ও করতে দেখা যাবে তাকে।
প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুষ্ঠানটি একই রকম জনপ্রিয়। ইউটিউব ট্রেন্ডিং তালিকায় নিয়মিত জায়গা করে নেওয়াই তার প্রমাণ। নাটক, সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম কে পেয়ে দর্শকদের মনে তৈরি হতে চাচ্ছে ব্যাপক আনন্দও উচ্ছ্বাস।
এবার ইত্যাদিতে প্রশ্নোত্তরের বদলে বিশেষ পর্বে নির্বাচন হবে একটি বিশেষ উপকরণের মধ্য দিয়ে যা হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বাছাই করা হবে। এরপর নির্বাচিত দর্শকদের নিয়ে শুরু হবে মূল অভিনয়পর্ব। অভিনয়পর্বে মোশাররফ করিমকে দেখা যাবে ভিন্ন তিনটি চরিত্রে। যা উপস্থিত দর্শকদের জন্য হতে চাচ্ছে এক দারুন মুহুরত। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিনেতার অভিনয়ে তৈরি হবে প্রাণবন্ত এক পরিবেশ।
মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে একটি চমৎকার বক্তব্য। ইত্যাদি কর্তৃপক্ষের প্রত্যাশা, উপস্থিত দর্শকের কাছে উপভোগ্য এই পর্ব বাড়ির দর্শকদেরও আনন্দ দেবে।
প্রতিবারের মত এবারও ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর ঈদুল ফিতরের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেডউ।