শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

মেহজাবীনের মদকাণ্ডে প্রভাব খাটানোর রহস্য ফাঁস, মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-এর আটকের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। সূত্রে জানা গেছে, কাস্টমস কর্তৃপক্ষের ‘রহস্যজনক’ ছাড়ে প্রভাব খাটিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

একটি গোপন সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি দেশের এক প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে আড্ডায় অংশ নেন নুসরাত ইমরোজ তিশা। আড্ডায় মেহজাবীন চৌধুরীর মদকাণ্ডের বিষয়টি উঠে আসে এবং তিশা নিজেই নিশ্চিত করেন যে ঘটনার বিষয়টি সত্যি। সূত্রের বরাতে জানা গেছে, বিমানবন্দরে আটকের পর মেহজাবীনের পক্ষ থেকে তিশা-ফারুকীকে ফোন করা হয় এবং তারা প্রভাব প্রয়োগ করে কাস্টমসের ছাড় পেতে সাহায্য করেন।

প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তার স্বামী আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার হয়। সাধারণভাবে, এই ধরনের অবৈধ অ্যালকোহল বহনের জন্য মামলা হওয়ার বিধান থাকলেও, প্রভাবশালী ব্যক্তিদের হাতের ইশারায় তাদের কোনো মামলা বা জটিলতার মুখোমুখি হতে হয়নি। জব্দ পণ্যের রসিদও কাস্টমস কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ধামাচাপা দেয়। এসময় প্রটোকল দিতে আসা এভিয়েশন সিকিউরিটির দুই কর্মকর্তা মদ সম্পর্কে জানতেন না বলে উল্লেখ করা হয়।

এই ঘটনা শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত হওয়ার পর, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মেহজাবীন ফেসবুক পোস্টে মুখ খুলেছেন। তিনি সরাসরি মদ নিয়ে অস্বীকৃতি জানাতে পারেননি, তবে দাবি করেছেন যে তাঁর ক্যারিয়ারের এই সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘টার্গেট’ করা হচ্ছে। পোস্টে তিনি লিখেছেন, “আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com