সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীদের নিরাপদ ও সুশৃঙ্খল ইবাদত নিশ্চিত করতে নতুন দিকনির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভিড় ব্যবস্থাপনা, যাতায়াত নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য–নিরাপত্তা জোরদারে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের সময়ের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত চাপ তৈরি হয়। এ পরিস্থিতিতে নির্ধারিত প্রবেশ ও বের হওয়ার পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সিগন্যাল স্থাপন করা হয়েছে—সবুজ সংকেত থাকলে জায়গা খালি এবং লাল সংকেত প্রদর্শিত হলে তা পূর্ণ ধারণক্ষমতা নির্দেশ করবে।

যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর পরিবর্তে বাস, ট্যাক্সি এবং হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনবিহীন যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের সুবিধার্থে আলাদা নামাজের ব্যবস্থা ও বৈদ্যুতিক কার্ট সেবা রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভিড়পূর্ণ এলাকায় শিশুদের না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে পর্যাপ্ত পানি পান, প্রয়োজনমতো বিশ্রাম এবং অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। ওমরাহ পালনে ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অনুমোদনহীন পণ্য বিক্রি এবং জনচলাচলে বিঘ্ন সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com