সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ক্রিকেটার শেখ মেহেদী মা হারালেন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আজ রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি এক শোকবার্তায় জানিয়েছে, “মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। আমরা শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।”

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মমতাজ বেগমের প্রয়াণে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com