সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ড. মুহাম্মদ ইউনূস ১৮ মাস পর ফিরলেন ‘ইউনূস সেন্টার’-এ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস পর মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টার’-এর তার পুরোনো কর্মস্থলে ফিরে এসেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর প্রত্যাবর্তনের খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সূত্র জানায়, সকালে সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। দপ্তরে ফিরে প্রথম কাজ হিসেবে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ‘ইউনূস সেন্টার’-এর উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক পরিচালনা করেন।

উল্লেখ্য, প্রায় ১৮ মাস আগে প্রফেসর ইউনূস ‘ইউনূস সেন্টার’-এর দায়িত্ব থেকে বিরতি নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার দীর্ঘ বিরতির পর তিনি পুনরায় নিজের অফিসে ফিরে কার্যক্রম শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com