শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

দেশের উত্তর-পূর্বাঞ্চলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পটির উৎপত্তি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও এই তথ্য নিশ্চিত করেছে। মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, কম্পনের কেন্দ্র সুনামগঞ্জের ছাতক, যা ঢাকার থেকে ১৮১ কিলোমিটার দূরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ৪.১০ হলেও এর গভীরতা স্বল্প হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

জানা গেছে, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল। এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com