মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বরফের সমুদ্রে চলছে গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

ইউরোপের দেশ এস্তোনিয়ায় চালু হয়েছে বরফের রাস্তা,যার নাম রাখা হয়েছে ‘আইস রোড’। শীতে উত্তর ইউরোপে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার কারণে সেখানে সমুদ্রের পানি জমাট বেঁধে বরফে পরিণত হয়। হ্রদ নদী, সমুদ্রের পানি পর্যন্ত জমে শক্ত বরফে পরিণত হয়। এতে ফেরি চলাচলে ‘বাধাগ্রস্ত হয়।

গত রোববার আনুষ্ঠানিকভাবে রাস্তাটি খুলে দেওয়া হয় এবং সেদিন থেকেই বিকেলে ওই পথে গাড়ি চলাচল করতে দেখা যায়।

এস্তোনিয়ার দ্বীপে বাসিন্দা রয়েছেন মোট ৯ হাজার তাদের যে কোন প্রয়োজনয়ে যেতে হয় সারোমা দ্বীপে। শিশুদের স্কুলে দিতে, কেনাকাটা করতে এমনকি এক কাপ চা অথবা কফি খেতে হলেও প্রায় ৩১ হাজার জনসংখ্যার বড় দ্বীপ সারেমায় যেতে হয় বাসিন্দাদের। এস্তোনিয়ার মূল ভূখণ্ডে যেতে হলেও হিউমার বাসিন্দাদের সারোমা হয়ে যেতে হয়।

হিউমার মেয়র হারগো তাসুয়া বলেন, ‘এটি আমাদের সংস্কৃতিরও অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার স্থানীয় মানুষ—বিশেষ করে সমুদ্রের কাছাকাছি যারা থাকে, তারা গ্রীষ্মকালে সমুদ্রে সাঁতার কাটে ও নৌকা ব্যবহার করে। আর শীতে সমুদ্রে গিয়ে বরফের ওপর পা রাখাটা যেন তাদের রক্তে মিশে আছে।’

তিনি আরও বলেন, আইস রোডে সর্বোচ্চ আড়াই টন ওজনের গাড়ি চলতে পারবে। গতি রাখেতে হবে ঘণ্টায় ২০ কিলোমিটারের নিচে বা ৪০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর বাইরে গতি কম্পন তৈরি করতে পারে এবং বরফের রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com