মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় তিনটি গ্রামে বন্দুকধারী দুর্বৃত্তের হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যের টুঙ্গা-মাকেরি, কঙ্কোসো ও পিসা সহ তিনটি গ্রামে বন্দুকধারী হামলা চালানো হয়। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই হামলা চালানো হয়। ২০০টির বেশি মোটরসাইকেলে এক যোগে হামলাকারীরা এলাকায় ঢুকে একের পর এক গ্রামে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ সুত্রে জানা যায়, টুঙ্গা-মাকেরি গ্রামে ভোরে মোটরসাইকেল নিয়ে গ্রামে ডুকে দুর্বৃত্তরা গুলিবর্ষণ, অপহরণ, আকাশে যুদ্ধবিমান ওড়ানো সহ ঘরবাড়ি ও দোকানপাটে আগুন লাগিয়ে দেয়। এতে ছয় জনের নিহতের খবর পাওয়া যায়।

এরপর, কোনকোসো গ্রামে ঢুকে দুর্বৃত্তরা পুলিশ স্টেশনে আগুন দেয় ও সাধারণ মানুষের ওপর গুলি চালায়। সেখানে অন্তত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং কয়েকজনের গলা কেটে হত্যা করা অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা ৩৮ পর্যন্ত পৌঁছাতে পারে। পিটসা নামক আরেকটি গ্রামেও হামলা চালিয়ে একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া যায়।

নাইজেরীয় কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের ওপর পরিকল্পিত ভাবে হামলার বিষয়টি অস্বীকার করেছে। তবে এই সহিংসতায় খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com