দক্ষিণ ভারতের চলচ্চিত্র তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ধানুশকে ঘিরে অনেক দিন পর আলোচনার সৃষ্টি হয়েছে। ২০১৬ সালে শুরু করা উচ্চাভিলাষী সিনেমা ‘নান রুদ্রণ’ এখনো মুক্তি না পাওয়াতে দীর্ঘ দিন ধরেই ইন্ডাস্ট্রিতে ঝড় বইছে। এবং এখনো শুটিংয়ের কাজ অসম্পূর্ণ রয়েছে। সে প্রেক্ষিতে এই বার আইনের শরণাপন্ন হয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা থেনান্ডাল ফিল্মস।
আইনি নোটিশে বলা হয়, ‘নান রুদ্রণ’ সিনেমার কাজ ২০২৬ সালের ডিসেম্বেরের মধ্যে শেষ করতে হবে, নয়তো ২০ কোটি টাকা এবং অতিরিক্ত ১ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ধানুশ এক সপ্তাহের মধ্য কোনো উত্তর না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
প্রযোজকদের দাবি, এই সিনেমাতে ধানুশ শুধু অভিনয় করেননি। সে সিনেমার পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। সময়মত সিনেমার সম্পূর্ণ চিত্রনাট্য জমা না করায় ও একাধিক কাজে ব্যস্ত হয়ে পরায় সিনেমার বাকি কাজ থেমে গেছে। এর ফলে শুটিং বার বার পিছিয়ে আর্থিক ভাবে ক্ষতির সম্মখিন বেশি হতে হয়েছে।
তারা আরও দাবি করেন, এরই মধ্যে একাধিক অভিনেতাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এস জে সূর্য এবং নাগা অর্জুন আক্কিনেনি।
ভক্ত এবং ইন্ডাস্ট্রির সবাই আগ্রহ নিয়ে আছে কবে মুক্তি পাবে এই ‘নান রুদ্রণ’ সিনেমা।