ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আবারও স্পষ্ট করেছেন যে, সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। তাই নতুন বিয়ের কোনো প্রশ্নই তাঁর ক্ষেত্রে ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত বুবলী জানান, সঞ্চালক রুম্মান রশীদ খান তার কাছে জানতে চেয়েছিলেন, তিনি কবে আবার বিয়ে করবেন। জবাবে বুবলী বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন থাকে না।
শাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে বুবলী বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। কিন্তু আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।
পডকাস্টে বুবলী আরও খোলামেলা আলোচনা করেছেন নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও।







Leave a Reply