মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

হানিয়া আমির ও অসীম আজহারের বিয়ের গুঞ্জন, নেটিজেনদের মধ্যে উন্মাদনা

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও নেটিজেনদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সৌন্দর্য ও অভিনয় দক্ষতায় ভক্তদের হৃদয় জয় করা এই তারকাকে ঘিরে এবার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুসারে, গুঞ্জন উড়ছে যে হানিয়া ও পাকিস্তানি গায়ক অসীম আজহার একবার ভাঙা প্রেম আবারো নতুন করে শুরু করেছে। শুধু তাই নয়, তারা আসন্ন রমজানে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন।

যদিও বিয়ের বিষয়ে এখনো হানিয়া বা অসীম বা তাদের টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

উল্লেখ্য, এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে ছিলেন। তারা ২০১৮-২০১৯ সালে সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।” হানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর গায়ক অসীম ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলী-এর সঙ্গে বাগদান সারেন, কিন্তু গত বছরের শুরুর দিকে সেই সম্পর্কও শেষ হয়।

তবে ২০২৫ সালের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির, যা নতুন গুঞ্জনের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। নেটিজেনরা ইতোমধ্যেই তাদের বিয়ের বিষয় নিয়ে উন্মাদনা প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com