রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ঢাকা উত্তর ও দক্ষিণে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে টানা দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার ও সোমবার এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। বেলা দুইটায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে তাঁর নিজ নির্বাচনী এলাকায় প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।

এরপর তিনি পর্যায়ক্রমে ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে বিকেল ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন।

পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান তাঁর নিজ নির্বাচনী এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন। সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বেলা ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বেলা ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-শ্যামগঞ্জ রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিএনপি নেতারা জানান, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত ইশতেহার, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। কর্মসূচিগুলো সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com