রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙ্গে দেওয়া হবেঃ শফিকুর রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে আজ জামায়াত ইসলামের আমীর ডাঃ শফিকুর রহমান সিলেটের তিন জেলায় জনসমাবেশ করেছেন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি যোগ দেন।

জামায়াত আমীর শফিকুর রহমান তার বক্তব্য বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। এরা আমাদের মা-বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। আমরা ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিক্সায় চড়বো। এছাড়াও স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে সেই পরিপূর্ণ অর্থ দিয়ে গাড়ি-ফ্ল্যাট ক্রয় করবেন।

দুর্নীতি ও চাঁদাবাজির প্রসঙ্গে দলটির আমীর আরও বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। এখন দেশের বিভিন্ন স্থানে মায়েদের সাথে একটি দল দুর্ব্যবহার করছেন। মায়েদের সাথে দুর্ব্যবহার করলে আর ছাড় দেওয়া হবে না বলেও সতর্কবার্তা দেন তিনি।

তিনি আরও যোগ করে বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে; যার দায় পূর্বে যারা দেশ শাসন করেছেন তাদের। নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি নিয়ে সামনে আসেন কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান।

জনসভাগুলোতে জামায়াত নেতৃত্বাধীন জোটের ১০ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com