জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনের ভোটারদের ভোট প্রদান সহজ করতে অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহের একটি ডিজিটাল সুবিধা চালু করেছে বিএনপি। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোটারদের দুর্ভোগ ও কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ানোর চাপ কমাতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
ডিজিটাল এই স্লিপ এর মাধ্যমে ভোট দিতে চাইলে ঢাকা-১৭’ ওয়েবসাইটে প্রবেশ করে ড্রপডাউন মেন্যু থেকে জন্মতারিখ, জন্ম সাল, এলাকা ও ওয়ার্ড নম্বর প্রদান করলে সহজেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এতে করে ভোটাররা আগে থেকেই জানতে পারবেন তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্র। এবং এই স্লিপ সঙ্গে থাকলে হয়রানি ও অপেক্ষা ছাড়াই দ্রুত ভোট প্রদান সম্ভব হবে।
ঢাকা-১৭ আসনের সকল ভোটারদের এই সুবিধা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। ডিজিটাল স্লিপ থেকে পাওয়া তথ্য মোবাইল ফোনে এসএমএস অথবা সরাসরি ওয়েবসাইট থেকে প্রিন্ট করা বা ছবি আকারে ডাউনলোডও করে রাখা যাবে।