ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও তে দেখা যায় পটুয়াখালীর-২ আসনে (বাউফলে) আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে জয় বাংলা বলে মঞ্চ ছেড়েছেন এবি পার্টির নেতা রুহুল আমিন।
সভার বক্তবে তিনি বলেন, প্রশাসন কে হুসিয়ার থাকতে হবে অতীত ভুলে গেলে চলবে না। তিনি সতর্ক করে বলেন, ১২ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে জনতার ঢল নামবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে আছে এবং ঋণগ্রস্ত, ঋণখেলাপী, চাঁদাবাজদের সংসদে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না বলে তিনি দাবি করেন। বক্তব্য দেয়ার শেষ সময়ে খোদা হাফেজ জয় বাংলা বলে তিনি মঞ্চ ত্যাগ করেন।