বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

অরিজিত সিং হলেন বলিউডের এমন এক জন গায়ক যার কণ্ঠে আছে অনুভূতির নিজস্ব ভাষা। তিনি প্লায়ব্যাক থেকে অবসরের ঘোষনা দেওয়ার রেশ কাটতে না কাটতেই তার বাড়িতে উপস্থিত হলেন বলিউডের আরেক অসাধারণ অভিনয় শিল্পী। যিনি কোনো চরিত্রে অভিনয় করেন না বরং এমন মনে হয় এটা তারই চরিত্র। তিনি আর কেউ নয় তিনি হলেন বলিউড তারকা আমির খান।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক নিবাসে আমির খানের অপ্রত্যাশিত আগমনে বিনোদন পাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।

গত রোববার (১লা ফেব্রুয়ারি) রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। সে রাতটি তিনি অরজিতের বাড়িতেই কাটান। সোমবার (২রা ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ে ফিরে যাওয়ার কথা রয়েছে তার। তার আগমনে অরিজিতের বাড়িতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কঠোর নিরাপত্তার মাঝে অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছেন মনের আনন্দে আমির। আশেপাশের স্থানীয়রা তাদের প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য ছাদ গুলোতে ভিড় জমিয়েছে।

আমিরও হাত নাড়িয়ে ভক্তদের সাড়া দিয়েছেন। অরিজিতের সঙ্গে কি বিষয়ে আমিরের কথা হয়েছে তা এখন জানা যায়নি। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক দিন আগে অরিজিত সিং হঠাৎ চলচ্চিত্র বা প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন। এ ঘোষনায় তার ভক্তদের মনে কষ্ট বিরাজ করা শুরু করে। আমিরের এই সফরকে অনেকে মনে করছেন অরিজিতের এই সিদ্ধান্তকে পরিবর্তনের অনুরোধের চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com