বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

যেকোনো সময় রায় হবে আবু সাইদ হত্যা মামলার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফয়সালা দেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে তার মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন আসামি পলাতক রয়েছেন। অন্য ছয় জন আসামী বর্তমানে কারাগারে আছেন। আজ সকালে কারাগার থেকে এ মামলার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

প্রসিকিউশন বলছে, ২৫ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য, প্রমাণাধি উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন।

উল্লেখ্য, আবু সাইদ ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয় তিনি। এর পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুন ৩০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com