নরসিংদীতে মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক শরীফ দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলাধীন যশোর ইউনিয়নের জানখারটেক গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়,গত বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি সকাল ১১ঘটিকার সময় জানখারটেক গ্রামে আপন চাচাতো ভাইয়ের সাথে পারিবারিক কলহের জেরে রাগারাগির এক পর্যায়ে আসামী শাকিলের(২৩) হাতে থাকা রামদা দিয়ে শরীফের(২৬) মাথায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় তার চাচা জহির(৫৫) বাঁধা দিতে গেলে তাকে ও রাম দা দিয়ে মাথায় আঘাত করে। সাথে সাথে চাচা-ভাতিজা দুইজনই মাটিতে লুটিয়ে পড়ে।
পরবর্তীতে চাচাভাতিজা কে স্থানীয় জনগন উদ্ধার করে ১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদীতে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাদের ঢাকায় রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফ আহমেদ মৃত্যু বরন করেন।
এব্যাপারে শিবপুর থানার অফিসার্স ইনচার্জ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, সুরতহাল রিপোর্টের পরে আমরা আরো বিস্তারিত জানতে পারবো তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।