আসছে নির্বাচন উপলক্ষে দেড় লাখের বেশি পুলিশ বাহিনির প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেখলে সর্বোচ্চ মোকাবেলা করবে বলে জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনি। ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তারা।
নির্বাচন যত ঘনিয়ে আসছে বিভিন্ন আসনে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে লিপ্ত হচ্ছে নানা দলীয়ও নেতা কর্মীরা। নির্বাচনের তফশিল ঘোষণার পর হিসেব করলে দেখা যায় ১লা ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনে ৫০টি আসনে দেড় শতাধিক কর্মী সংঘর্ষে জড়িত হন। এসব সহিংসতায় প্রাণ গেছে ৪ জনের। যদিও টিআবি’র হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে ।
নির্বাচনী সহিংসতার কারনে সাধারণ জনগন ও প্রার্থীর মধ্যে বাড়ছে তীব্র উদ্বেগ। নির্বাচনের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি-জামায়াত সদস্যদের সংঘর্ষে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম।
পুলিশ আরও জানায়, এবার আইন-শৃঙ্খলা বাহিনীর দেড় লাখের বেশি প্রশিক্ষিত সদস্য মোতায়েন থাকছে। পুলিশের একটি বিশেষ শাখা নির্বাচনের সহিংসতার উচ্চতর ঝুঁকিতে থাকা কিছু আসনের নাম তালিকা করেছে। তালিকাতে রয়েছে পাবনা, চট্টগ্রাম, পটুয়াখালীসহ ১০ জেলার ১৩টি আসনের নাম। এ আসন গুলোকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।