বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

চাঁদা তোলার প্রতিবাদ করায় হামলার শিকার ঢাকা’র ১০ সাংবাদিক

সফিকুল ইসলাম প্রধান নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

নরসিংদীর পাঁচদোনায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত হয়েছেন।

আহতদের উদ্বার করে নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয় এবং এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি-২০২৬) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকার সাংবাদিকরা তারা বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে নিযুক্ত আছেন।

আহত সাংবাদিকরা হলেন- বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০ জন।

জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন করতে আসেন। পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে ওঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে।

এ সময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের ওপর চঁড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

এ হামলায় ১০ জন আহত হয়। এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা বলেন, আমরা ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় যাওয়ার পথে আমাদের গাড়ি আটকে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়ে। ভয়ে নারী ও শিশুরা কান্নাকাটি করতে থাকে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে স্থানীয় দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com