বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

র‌্যাবের নাম পরিবর্তন, নতুন পরিচয় “স্পেশাল ইন্টারভেনশন ফোর্স”

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। আজ থেকে র‌্যাব নতুন নামেই পরিচিতি পাবে। তবে নতুন আদেশ জারির পরই কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিশেষায়িত এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে এবং ইতোমধ্যেই নতুন পোশাক বানানো শুরু হয়েছে। পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, গত দেড় বছরে র‌্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকের আশা অনুযায়ী এই পরিবর্তনকে স্বীকৃতি দিয়ে ইউনিটটির নাম পরিবর্তন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com