প্রবাসী ভোটাররা পাঠানো ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে মাত্র ৬ হাজার ৪২টি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এই তথ্য জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০টি ব্যালট ভোটার গ্রহণ করেছেন। মোট ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। প্রবাসীরা পোস্ট অফিস বা ডাক বাক্সে ৪ লাখ ২৩ হাজার ৭১২টি ব্যালট জমা দিয়েছেন।
অভ্যন্তরীণ ভোটারদের ক্ষেত্রে, দেশের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ১ লাখ ২৫ হাজার ৬৬৮টি ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৯৬,৬৩২ জন ভোট দিয়েছেন। পোস্ট অফিস বা ডাক বাক্সে ৭০,৮১০টি ব্যালট জমা পড়েছে। রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৩,৬৫৫টি ব্যালট।
নির্বাচন কমিশন সতর্ক করেছে, ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টার মধ্যে যে কোনো ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে তা বাতিল বলে গণ্য হবে।