বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

এবার বড় পর্দায় নিশো-মেহজাবীন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২২ Time View

ছোট পর্দার জনপ্রিয় জুটির কথা যদি বলা হয়, তাহলে প্রথমেই মনে পরে আফরান নিশো আর মেহজাবীন চৌধুরীর কথা। এক সঙ্গে অসংখ্য বার ছোটপর্দায় দেখা গেছে এই দুই অভিনয় শিল্পিকে। দর্শকপ্রিয় নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করেছেন অগনিত। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর দুজনেই আলাদাভাবে বড় পর্দায় অভিষেক করলেও, এতদিন সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি।

দর্শকরা অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীকে এক সঙ্গে বড়পর্দায় দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ শিরোনামের এই ছবিটি একটি সাসপেন্স-থ্রিলার সিনেমা হতে যাচ্ছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে।  শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে।

সম্প্রতি আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com