বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শাহরুখকে নিয়ে ভাইরাল স্ক্রিনশট সম্পূর্ণ ভুয়া : হান্দে এরচেল

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

সদ্য অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়, যা দাবি করা হয় তুর্কী অভিনেত্রী হান্দে এরচেল-এর ইনস্টাগ্রাম স্টোরি। ভাইরাল স্ক্রিনশটে উল্লেখ করা হয়েছিল যে হান্দে শাহরুখ খানকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেছেন।

স্ক্রিনশটে শাহরুখকে ‘চাচা’ বলে সম্বোধন করার দাবি উঠেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়, মঞ্চে শাহরুখ খান যখন বক্তব্য দিচ্ছেন, দর্শক সারিতে বসে ফোনে ভিডিও করছেন হান্দে।

তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া বলে স্পষ্টভাবে নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন হান্দে এরচেল। তিনি জানিয়েছেন, ভাইরাল স্ক্রিনশটটি তার সঙ্গে সম্পর্কিত নয় এবং এটি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলেও এমন কোনো স্টোরির অস্তিত্ব পাওয়া যায়নি।

জানা গেছে, ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। অনেক অনুরাগীর মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই শাহরুখ খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com